Showing posts with label Music. Show all posts
Showing posts with label Music. Show all posts

Sunday, September 20, 2009

Bappa with rocker's

Bappa, Arnob, Fuad and Sumon come together for latest album

rtistes and guests at the album launch. Photo: Neloy Hossa
Photo: Neloy Hossain

On the occasion of Eid ul Fitr, Agniveena, (a sister concern of G-Series) has released the album "Bappa with the Rockers". The exclusive studio album brought together four of the most talented and popular musicians -- Bappa Majumder, "Bassbaba" Sumon, Fuad al Muqtadir, Arnob -- and winner of the first "D-Rockstar" contest Shuvo. The album promises something for everyone.

The album was launched at a city hotel recently, and saw a big turnout of renowned musicians, composers and singers. Among others, Fahmida Nabi, Mila, Milon Mahmud, Topu and Jahan (of Black) attended the event and expressed their best wishes for the album's success.

Talking about the album, Bappa Majumder said, “We had plans to bring out an album together for a long time. We often get together at adda. It feels great to be able to turn that plan into reality."

"Work on the album began in June and all along we planned to release it around Eid, as we wanted to give our fans something special," he added.

"The experience was unique, as my co-artistes -- Fuad, Arnob and Sumon -- are all accomplished musicians," Bappa smilingly said.

Sumon echoed the same view. To quote him, "It has been a real pleasure working together with these guys. Credit goes to Bappa bhai who has done a great job with the compositions. When he played the demo to us, we were all interested. It was just perfect."

The album contains two songs -- "Ghorir kata" and "Amar shathey chol" recorded by Fuad.

"When Bappa bhai approached me regarding the album, I was a little nervous, as I'm more accustomed to composing rather than singing. Thanks to him, his wonderful compositions and the team, everything went smoothly," said Fuad.

Other songs in the album are -- "Olot palot" and "Bhalo lagena" by Sumon; "Tomaye dekhey," "Hoyto ami" by Arnob; "Bhanga gora," "Chaichho jokhon" by Bappa and "Khunshuti," "Bhul janalaye" by Shuvo.

"Bappa bhai has effectively blended several genres -- mellow rock, pop and so on. Quality of the production is very good. Fans will hopefully like it," said Fuad.

"Most of the songs featured in the album are acoustic-based, so the listener should get a real taste of music," said Bappa.

Brac Bank Limited is the sponsor of the album.


Download Bappa with rocker's



Catch Bappa on facebook



Bappa majumdar's fan club





Saturday, September 19, 2009

Shakib jakir



সাকিব জাকিরের প্রথম অ্যালবাম 'সাকিব জাকির'

প্রবাসী তরুণ গায়ক সাকিব জাকির। বহুদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন। পড়ালেখার পাশাপাশি সঙ্গীতটাকে ধরে রেখেছেন শখের বশে। গত বছর গায়ক তাহসান রহমান খান আমেরিকায় পড়তে গেলে, সেখানে সাকিবের সাথে তার পরিচয় ঘটে। প্রবাসী এই তরুণের সঙ্গীতের আলাদা মাধুর্য ছুঁয়ে যায় তাহসানকে। সেই কারণেই সাকিবের জন্য একটি গানে কথা ও সুর করেন তিনি। আর এভাবে তাহসানের সূত্র ধরেই বাংলাদেশে জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগি্নবীণার ব্যানারে সাকিব জাকিরের প্রথম একক অ্যালবাম 'সাকিব জাকির' প্রকাশিত হল।

অ্যালবামে গান রয়েছে ১০টি। এই অ্যালবামে গান লিখেছেন সেইন্ট আখুনজী ও শাহরিয়ার খান। আর ঘুম গানটি বাদে সবগুলো গানের সুর করেছেন সাকিব জাকির। তবে সাকিবের সাথে দুটি গানে সহ-সুরকার হিসেবে কাজ করেছেন মার্কিন সঙ্গীত শিল্পী এডাম ফ্রিশার্টয।

Click the image below and get "Shakib jakir"



Catch Shakib Jakir on facebook

Shakib Jakir info


Shakib Jakir's Wall


Razeeb - Jodio


প্রকাশিত হল রাজীবের অ্যালবাম 'যদিও'

সমপ্রতি প্রযোজনা প্রতিষ্ঠান অগি্নবীণার ব্যানারে প্রকাশিত হল রাজীবের একক অ্যালবাম 'যদিও'। আর এ উপলক্ষ্যে ১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যান্ড শিল্পী আইয়ূব বাচ্চু, সংগীত পরিচালক শওকত আলী ইমন, সংগীত শিল্পী বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, দিনাত জাহান মুনি্ন, গীতিকার কবির বকুল ও অগি্নবীণার কর্ণধার নাজমুল হক ভুঁইয়া। এছাড়াও ছিলেন শিল্পীর নিজের আত্মিয় ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।

অতিথিরা একে একে রাজীবকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। তবে গতানুগতিক বক্তব্যের পাশাপাশি অতিথিরা পাইরেসির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলকে আহ্বান জানান। এক্ষেত্রে আইয়ূব বাচ্চু বলেন, "তা নাহলে পুরাতনরাতো অবশ্যই সেই সাথে নতুনরাও সংগীত ভূবন থেকে সরে দাঁড়াবে। কারণ পাইরেসির কারণে আজ আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে প্রযোজনা সংস্থাগুলো, অচিরেই সেটার প্রভাব শিল্পীদের উপরেও এসে পড়বে।"

সকলের বক্তব্যের শেষে আইয়ূব বাচ্চুর সাথে মিলিত হয়ে সকলে মিলে 'যদিও' অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। উল্লেখ্য জি-সিরিজ ও অগি্নবীণা প্রযোজনা সংস্থার কোন অ্যালবাম মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এবারই প্রথম হাজির ছিলেন আইয়ূব বাচ্চু।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এনটিভি'র 'এই সপ্তাহের সংস্কৃতি' খ্যাত উপস্থাপিকা ফাতেমা আমিন হুমা।

আহমেদ রাজীবের দ্বিতীয় একক অ্যালবাম 'যদিও'। নিজের লেখা ও সুরে এসব গানের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার, ইবরার টিপু, শিহাব, রিপন ও হৃদয় খান। মেলো রক ও ফিউশন ঘরানার এসব গানগুলো হল ঃ মেঘকালো, আকাশ মাটি, কে?, বন্ধুত্ব, জোৎস্না গ্রহণ, চল চল, অ!!!, কল্পিত প্রতিশ্রুতি, প্রিয় বাংলাদেশ, কে?(বাপ্পা ভারশন)

গানের জগতে মোটেই নতুন নয় আহমেদ রাজীব। ছোটবেলা থেকেই বোনদের সাথে গান শিখতে শুরু করেন তিনি। পরে তবলা শিখতে শুরু করেন। দুই বছর তবলায় প্রশিক্ষণ নেন তিনি। কলেজ জীবনে গড়ে তোলেন নিজের ব্যান্ড। রাজীব ছিলেন সেই ব্যান্ডের লিড ভোকাল। ব্যান্ডের জন্য মৌলিক গান লেখা ও সুর করা শুরু করেন। সেখান থেকেই রাজীবের গান লেখা ও সুর করার উপর আগ্রহ বাড়তে থাকে। পরে পড়াশুনা ও অন্যান্য কাজের ব্যস্তায় ব্যান্ডটি ভেঙ্গে যায়। আর তারপরেই একক ক্যারিয়ার গড়ে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন এই শিল্পী। ২০০৪ সালে শুরু করেন প্রথম একক অ্যালবাম 'কাচের ছবি'র কাজ। সেই বছরেই প্রকাশিত হয় তার প্রথম অ্যালবামটি। রাজীবের নিজের লেখা ও সুরে সেই অ্যালবামের সংগীত পরিচালক ছিলেন আলী ইমন।

নিজের অ্যালবাম ছাড়াও অন্যদের অ্যালবামেও বেশ কিছু কাজ করেছেন রাজীব। এরমধ্যে
গীতিকার হিসেবে কাজ করেছেন, সায়মন, ক্লোজআপ ওয়ান খ্যাত সোনিয়া ও আরিফ, মধাবসহ বিভিন্ন জনের অ্যালবামে। সুরকার ও গীতিকার হিসেবে কাজ করেছেন নীলা নাজনিন, তিশাসহ বেশ কয়েকজনের অ্যালবামে।

Click the picture below and get "jodio"

Kichu kothar golpo



মোনালিসা'র কিছু কথার গল্প

নতুন শিল্পীদের নিয়ে সবসময়ই কাজ করে যায় জি-সিরিজ ও অগি্নবীণা। এই ঈদের বাজারে বাণিজ্যিক অ্যালবামের ভিড়েও অগি্নবীণা প্রকাশ করলো নতুন শিল্পী মোনালিসার দ্বিতীয় অ্যালবাম কিছু কথার গল্প। অ্যালবামের গানগুলো হল- মন্দ কি আজ, উষ্ণ হাতে, তোমাকে ছেড়ে, হৃদয় খুঁড়ে তুমি, হিসেবের অংক খাতা, নিঃসঙ্গ কান্না, বেহিসেবী, সন্ধ্যাতারা, খেয়ালী মন, ফিরে দেখা, আকাশ ছোঁয়া। গানগুলোর সুরকার ও গীতিকাররা হলেন- তুষার, সজল, কে জিয়া, শামাউন শাফকাত, হুমায়রা মোর্শেদ, সুমন, বাপ্পী খান, শারমিন সুলতানা তন্বী ও লুৎফর হাসান। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন পারভেজ জুয়েল।

নতুন হলেও মোনালিসার প্রথম অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ২০০৫ সালে। তবে সেটি ছিল দেশাত্মবোধ গানের অ্যালবাম। কিছু কথার গল্প সেদিক দিয়ে এই শিল্পীর প্রথম একক মৌলিক অ্যালবাম।

ছোটবেলা থেকেই পারিবারিক আবহে গানের সাথে জড়িয়ে যান মোনালিসা। ১৯৮৭ সালে জাতীয় আঞ্চলিক শিশু শিল্পী প্রতিযোগিতায় একই সাথে গান এবং নাচে পুরস্কার পান। ছায়ানট থেকে এই শিল্পী নজরম্নল সংগীতের কোর্স সম্পূর্ণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রী হওয়াতে নাটকের জন্য বেশ অনেকগুলো তৈরি করেছেন তিনি। সেই সময়ই বন্ধু বান্ধবদের সূত্র ধরে তার পরিচয় হয় জিঙ্গেল গায়ক রেশাদের সাথে। আর তার হাত ধরেই মোনলিসা শুরম্ন করেন বিজ্ঞাপনের জিঙ্গেল গাওয়। এই শিল্পীর অন্যতম জিঙ্গেলটি হচ্ছে তিব্বত লিপ জেল এর - আজ আমার হারাবার নেই মানা, এসোনা পাখি হয়ে মেলি ডানা।

গান, অভিনয় ও নাচ ভাললাগার তিনটি বিষয় থেকে গানকে বেছে নিয়েছেন এই শিল্পী। জীবনের প্রেরণা হিসেবে আর গানের হাত ধরেই চলতে চান তার বাকিটা পথ।

Click the picture and get "kichu kothar golpo"


The Director - A Film by Kamruzzaman Kamu



কামরুজ্জামান কামু
বিরচিত
পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা
দি ডিরেক্টর

দাম্পত্য সংকট নিয়ে ছবি নির্মাণ করছে ডিরেক্টর রতন। তার বউ হেনা চাকরি করে রংপুরে। ৬ বছরের ছোট্ট মেয়ে আদ্রিতাকে নিয়ে সে রংপুরেই থাকে। ছুটিছাটায় মা-মেয়ে বেড়াতে আসে ঢাকায়। এবারেও তারা এসেছে। ছবি আঁকা, কার্টুন দেখা, আর ঘর-বারান্দা-ছাদে খেলে বেড়ানো, ঢাকায় থাকার দিনগুলো এভাবেই কেটে যায় ফোকলা দাঁতের মিষ্টি মেয়ে আদ্রিতার। শুটিং শেষে গভীর রাতে ঘরে ফেরে রতন। ক্লান্ত আর অবসন্ন দেহ মুহূর্তেই হারিয়ে যায় ঘুমের অতলে। স্বামীকে কাছে পেয়েও পুরোপুরি পাওয়া হয় না হেনার। অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় খেলা করে তার অন্তর্গত রক্তের ভেতর।

রতনের সময় নেই। যতক্ষণ বাসায় থাকে, মেয়েকে নিয়ে মশগুল। আর যতক্ষণ শুটিং-এ, যতক্ষণ আড়ালে, ততক্ষণ-ই নায়িকা ফারিয়া। সেই আদিমের হাতছানি। সেই ছলনার মায়াজাল। যে দাম্পত্য সংকট নিয়ে ছবি বানাচ্ছিল রতন, সেই দাম্পত্য সংকটই তছনছ করে দিল আদ্রিতা ও তার মায়ের জীবন।

তারপর? তার পরই এক নতুন চমক। পত্রিকায় খবর এলো, ছবির কাজ অসমাপ্ত, নায়িকাসহ ডিরেক্টর উধাও। খবর পড়ে চান্দি গরম প্রোডিউসার কচি খন্দকারের। গল্প বাঁক নিয়ে দৌড় দেয় অন্য দিকে। বিপদে পড়ে কচি ফোন দেয় কামরুজ্জামান কামুকে। নারী-বেষ্টিত কে এই কামু ? আগে একবার তাকে দেখা গিয়েছিল ফারিয়া-রতনের অভিসারের সাক্ষী হিসাবে! এবার দেখা গেল তার আরেক রূপ। রহস্যময় কামুর মধ্যস্থতায় অসমাপ্ত ছবির কাজ শেষ করার দায়িত্ব পায় ডিরেক্টর মারজুক রাসেল। সে কাস্ট করে নায়িকা পপিকে। শুরু হয় মারজুক-পপির ফ্যান্টাসি।

কিন্তু কামুর বান্ধবী চৈতি কেন ফোন করে হুমকি দেয় মারজুককে? সংকট গভীর হয়। হাওয়া খেয়ে ফেরার পথে মারজুকের গাড়ি থেকে পপিকে কিডন্যাপ করে নিয়ে যায় ভিলেনের মত কে এই কালো লোকটা ? এখন নায়িকা ছাড়া কিভাবে শেষ হবে ছবির কাজ ? তাহলে কি কচি খন্দকার ঈদের আগে মুক্তি দিতে পারবে না তার জীবনের প্রথম ছবি? এইসব প্রশ্নের উত্তর দিবে বাস্তবে ভরা কল্পনায় ঠাসা নাচেগানে ভরপুর পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা দি ডিরেক্টর।




কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা
কামরুজ্জামান কামু

অভিনয়ে
পপি
মারজুক রাসেল
তানভীন সুইটি
মোশাররফ করিম
নাফিজা জাহান
বাপ্পী আশরাফ
আদ্রিতা
কামরুজ্জামান কামু
কচি খন্দকার
তারেক মাহমুদ
ফিরোজ চৌধুরি
চৈতি
ও অন্যান্য

কণ্ঠশিল্পী
মমতাজ
মারজুক রাসেল
নকুল কুমার বিশ্বাস
সুমি (লালন ব্যান্ড)
পদ্ম (চিৎকার ব্যান্ড)
মাহাদী
কামরুজ্জামান কামু
তুনি নিগার

গীতিকার
মারজুক রাসেল
পদ্ম
কবির বকুল
কামরুজ্জামান কামু

সঙ্গীত পরিচালনা
শওকত আলী ইমন
লিমন
পদ্ম
পলাশ

নৃত্য
তাৎক্ষণিক

শিল্প নির্দেশনা
তাৎক্ষণিক

চিত্রগ্রহণ
ফিরোজ চৌধুরী
সোহাগ চৌধুরী
আশিক অপু

প্রযোজনা
দি ডিরেক্টরস ডোমেইন



Friday, September 18, 2009

Hridoy khan


প্রথম এলবাম হৃদয় মিক্সড দিয়েই হৃয়দ খান জানান দিয়েছিলেন তার স্বতন্ত্র প্রতিভার কথা। গত বছর বাজারে আসা এ এলবামটিতে তার গাওয়া 'চাই না মেয়ে তুমি' গানটি এখনও জনপ্রিয়তায় অন্যতম শীর্ষ স্থানে অবস্থান করছে। আমাদের সঙ্গীতে অনেকেই উত্তরাধিকার সূত্রে এসেছেন। যেমন_ ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের হাত ধরে এসেছেন তার মেয়ে ফেরদৌসী রহমান। সৈয়দ আবদুল হাদীর হাত ধরে এসেছেন তনিমা হাদী, ফেরদৌস ওয়াহিদের হাত ধরে এসেছেন হাবিব। এই তালিকাটা একটু লম্বা করতে হচ্ছে হৃদয় খানের জন্য। কারণ হৃদয় খানও এসেছেন তার বাবা জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক রিপন খানের হাত ধরে। এ প্রসঙ্গে রিপন খান বলেন, হৃদয় কখন যে সঙ্গীতে এলো তা আমার নিজের কাছেও অজানা। আমার বাসায় একটি স্টুডিও আছে। কথা ফোটার পর থেকে হৃদয় সেখানে বসে খেলতে পছন্দ করত। তার খেলনা ছিল সঙ্গীতের বিভিন্ন বাদ্যযন্ত্র। খেলতে খেলতেই সে সঙ্গীতের বিভিন্ন বাদ্যযন্ত্র সম্পর্কে দক্ষ হয়ে ওঠে। হৃদয়ের যা কিছু অর্জন তা সে নিজের পরিশ্রমেই করেছে। এতো গেল হৃদয় সম্পর্কে তার বাবা রিপন খানের মন্তব্য। হৃদয়ের সঙ্গীতায়োজনে প্রথম এলবাম হৃদয় মিক্সডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। অনুষ্ঠানে তিনি বলেন, ১৮ বছর ধরে রিপন খানের সঙ্গে আমার কাজের সম্পর্ক। আমার অনেক জনপ্রিয় বিজ্ঞাপনের জিঙ্গেল তার বাবার। অনেক রাত আমরা একসঙ্গে কাটিয়েছি। আমার চোখের সামনেই বেড়ে উঠেছে হৃদয়। রিপনের কাছ থেকে শুনেছিলাম তার বড় ছেলে হৃদয়ের সঙ্গীতের প্রতি খানিকটা ঝোক আছে। কিন্তু তাই বলে নিজের সুর, কথা ও সঙ্গীতায়োজনে একটি এলবাম প্রকাশ করে ফেলবে তা ভাবতেও পারিনি। হৃদয় খান আমাকে চমকে দিয়েছে। রিপন খানের বাবা ওস্তাদ মইনুল ইসলাম খান উচ্চাঙ্গসঙ্গীত চর্চা করতেন। রিপন খান হলেন একজন জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক। তার ছেলেও যে সঙ্গীতের সঙ্গে যুক্ত হবেন সেটাই স্বাভাবিক। তবে হৃদয় খানের সঙ্গীতে আসা হঠাৎ করেই। হৃদয় খান বর্তমানে 'ও' লেভেলের ছাত্র। বয়সও সে তুলনায় অনেক কম। এত অল্প বয়সে সঙ্গীত পরিচালক হিসেবে নাম লেখানোতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। তাদের সে বিস্ময়ের কান্তিটাকে আরেকটু লম্বা করতে সম্প্রতি প্রকাশ হয়েছে হৃদয় খানের প্রথম একক এলবাম 'বল না'। 'বল না' শিরোনামের শীর্ষ গানটি এলবাম প্রবাশের দু'মাস আগ থেকেই এফএম রেডিওর হিট গান হিসেবে প্রচার হচ্ছিল। এলবামটি প্রকাশের পর এর বাজার রিপোর্ট নিয়ে তাই ভাবতে হয়নি হৃদয় খানকে। প্রথম এলবাম হৃদয় মিক্সডের মতোই 'বল না' এলবামটি নিয়েও আশাতীত সাড়া পেয়েছেন তিনি। অন্যান্য শিল্পী সলো এলবামের জন্য কম্পোজিশন ও নিজের সলো এলবামের কম্পোজিশনের মধ্যে পার্থক্য কি প্রশ্ন করলে তিনি বলেন, গান সব সময়ই আমার কাছে একটি ভালবাসার জায়গা, কার গান_ এ বিচার করে আমি কখনও কম্পোজিশন করি না। নিজের ভাল লাগাকেই আমি গানের ভেতর ফুটিয়ে তুলি। আমি মনে করি পরিশ্রম করে কোন কাজ করলে সেটি সার্থক হবেই। রিপন খানের দুই ছেলে এক মেয়ে। হৃদয়, প্রত্যয় ও রাইজা। বড় ছেলে হৃদয় খান কোন মিউজিক কম্পোজিশন করার আগে বাবা রিপন খানের সঙ্গে মতবিনিময় করে নেন। কীভাবে করলে ভাল হবে কিংবা মিউজিকের স্কেলটা আরেকটু উঁচুতে উঠালে কেমন হয় এসব নিয়ে রিপন খানের পরামর্শ নিলেও হৃদয় খান নিজের মতো করে নিজেরই চিন্তা-ভাবনায় সব সাজিয়ে নেন। যা শুনে বাবা রিপন খানও মাঝে মধ্যে অভিভূত হয়ে পড়েন। হৃদয় খানের জনপ্রিয় গান 'চাই না মেয়ে তুমি অন্য কারও হয় ... এই গানটির মিউজিক ট্রাক শেষ করে ভয়েস দেয়ার সময় রিপন খান স্টুডিওতে ঢোকেন, গানটির প্রথম কলি শুনে তিনি বলেছিলেন গানটি জনপ্রিয় হবে। সত্যিই তাই হয়েছে। সেই ধারাবাহিকতায় হিট হয়েছে হৃদয়ের নতুন একক এলবাম 'বল না।' কিন্তু জনপ্রিয়তার শিখরে থেকেও হৃদয় খান গানকে পেশা হিসেবে নিতে চান না। কারণটা তার কাছ থেকেই শোনা যাবে আমাদের দেশে সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নেয়ার সময় এখনও আসেনি। সঙ্গীত হবে গাইড প্রফেশন। পেশার জন্য অন্য কিছুকে বেছে নিতে হবে। নতুন এলবাম সম্পর্কে হৃদয় বলেন, আমার গাওয়া প্রথম গান 'চাই না মেয়ে তুমি' ছিল একটু ফাঞ্জ ধরনের। আমি আমার নতুন একক এলবামটিতে ফাঞ্জ, মেলোডি, ক্ল্যাসিকাল সব ধরনের গানই করেছি। সঙ্গীত নিয়ে আমি পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসি। কারণ এর মাধ্যমেই নতুন কিছু বেরিয়ে আসে। হৃদয় খান তার প্রথম একক এলবাম 'বল না'। উৎসর্গ করেছেন প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনকে। এ সম্পর্কে হৃদয় বলেন, এলবামটির কাজ যখন প্রায় শেষের দিকে তখন মাইকেল জ্যাকসনের মৃত্যুর সংবাদ পাই। সংবাদটি আমাকে এতটাই নাড়া দিয়েছিল যে আমি তার জন্য আলাদা করে একটি গান কম্পোজ করি এবং আমার প্রথম এলবামটিও তাকে উৎসর্গ করি। শুধু এলবামের সঙ্গীতায়োজন নয়; এরই মধ্যে হৃয়দ খান জিঙ্গেলও করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর তিব্বত বিউটি সোপের'এ জিঙ্গেল করার পর তিনি ব্যস্ত হয়ে পড়েন। নিজের একক এলবাম 'বল না'র রেকর্ডিংয়ে। বল না তো বাজারে এসেছে। এখন কি করছেন প্রশ্ন করলে তিনি বলেন, নতুন একটি ছেলের একক এলবামের কাজ করছি। কাজ শেষ করতে পারলে এবারের ঈদে এলবামটি বাজারে আসতে পারে। দেশের অডিও শিল্পে নতুন সব তারকাদের ভিড়ে এক অন্যরকম তারা হচ্ছেন হৃদয় খান। হৃদয় মিক্সড ও বল না এলবামের মধ্য দিয়ে ভক্তদের কাছে নিজের স্বতন্ত্র ধারা প্রকাশ করেছেন। অনেক নতুন তারাই প্রতিযোগিতায় টিকতে না পেরে ঝরে পড়ে। হৃদয় এ ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি তার প্রতিটি কাজেই নিজেকে ভেঙে ভেঙে নতুন কিছু উপহার দিচ্ছেন। তিনি তার কাজের মাধ্যমে বেঁচে থাকতে চান ভক্ত-শ্রোতাদের হৃদয়ে।



 
template by suckmylolly.com - header image by Martin Walls